6>|| ওঁ অসতো মা + ওঁ-কার =ऊँ ||
"ওঁ অসতো মা সদ্গময়।
তমসো মা জ্যোতির্গময়।
মৃত্যোর্মামৃতং গময়।
আবিরাবীর্ম এধি।।
রুদ্র যত্তে দক্ষিণং মুখং,
তেন মাং পাহি নিত্যম্।''
========================
|| প্রার্থনা ||
"অসৎ হইতে মোরে
সৎ পথে নাও,
জ্ঞানের আলোক জ্বেলে
আঁধার ঘুচাও।
মরণের ভয় যাক
অমর করো,
দেখা দিয়ে ভগবান
শঙ্কা হর।
করুণা আশিস ঢালো
রুদ্র, শিরে,
চিরদিন থাকো মোর
জীবন ঘিরে।
ঝরিয়া পড়ুক শান্তি
চরাচর ময়,
চিরশান্তি-পরিমলে
ভরুক হৃদয়।
বেদ (অনুবাদ)
স্বামী বিশ্বাশ্রয়ানন্দের লিখিত ,
উদ্বোধন কার্যালয়, রামকৃষ্ণ মঠ, কর্তৃক প্রকাশিত।
"শিশুদের বিবেকানন্দ"
হইতে সংগৃহীত ।।
=========================
|| যুগবানী ||
গরিব মূর্খ জনে
দেবতা বলিয়া মেনো,
তাদের সেবাই
পরম ধর্ম জেনো।
বলো দিনরাত, "মা,
আমায় মানুষ করো।
দুর্বলতা
কাপুরুষতা
নিঃশেষে দূর করো"
কিছুতে পেয়ো না ভয়
তোমার ভিতরে
অসীম শকতি,
তুমি আনন্দময়।
----স্বামী বিবেকানন্দ
(ছন্দোবদ্ধ )
স্বামী বিশ্বাশ্রয়ানন্দের লিখিত ,
উদ্বোধন কার্যালয়, রামকৃষ্ণ মঠ, কর্তৃক প্রকাশিত।
"শিশুদের বিবেকানন্দ"
হইতে সংগ্রহীত ।
==========================
"ওঁ আসতো মা সদ্গময়।
এই মন্ত্রটি রোজ সকালে ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে, হাত জোড় করে নমষ্কার করার মতন করে। রোজ পাঠ করা উচিত কর্ম।
রোজ নিয়ম করে অবশ্যই পাঠ করা উচিত।
ছেলেকে মেয়ে সকলে অভ্যাস করাবে।
বিদ্যার্থী সকলে, ছেলে মেয়ে সকালে পাঠ করবে এবং রোজ পড়তে বসে প্রথমেই এই মন্ত্র পাঠ করবে।
অর্থ টুকু মনে মনে পড়বে জেনে নেবে, কারন সকল মন্ত্রেরই অর্থ জানা বিশেষ প্রয়োজন। অর্থ না জেনে মন্ত্র পাঠের কোন ফল প্রাপ্তি হয় না।
সেই কারণে মন্ত্রের অর্থ জানা একান্ত জরুরি।
অর্থ পাঠ করার জন্য নয়, শুধু মনে রাখতে হবে।
"ওঁ আসতো মা সদ্গময়।
তমসো মা জ্যোতির্গময়।
মৃত্যোর্মা অমৃতং গময়।
ওম শান্তিঃ , ওঁ শান্তিঃ , ওঁশান্তিঃ
অর্থাৎ::--আমাকে নিয়ে চলো অসত্য থেকে সত্যে, অন্ধকার থেকে আলোকে,
মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে চলো।
জ্ঞানের আলোয় আলোকিত হোক সকলের হৃদয় , দূর হোক সকল অজ্ঞানতার অন্ধকার।
এই অনিত্য মৃত্যুময় জগৎ থেকে আমাকে শাশ্বত আনন্দের জগতে নিয়ে চলো।
হে স্বপ্রকাশ, আমার নিকট প্রকাশিত হও।
তোমার করুনার দীপ্তিতে আমার অন্তরাত্মা সত্যের আলোকে উদ্ভাসি হোক।
===========================
"ওঁ অসতো মা সদ্গময়।
তমসো মা জ্যোতির্গময়।
মৃত্যোর্মামৃতং গময়।
আবিরাবীর্ম এধি।
রুদ্র যত্তে দক্ষিণং মুখং
তেন মাং পাহি নিত্যম্।"
অর্থাৎ::-- অসত্য হইতে আমাকে সত্যে
নিয়ে চলো , অন্ধকার হইতে আমাকে আলোকে নিয়ে চলো, আমাকে জ্যোতিতে নিয়ে চলো। মৃত্যু হইতে আমাকে অমৃতে নিয়ে চলো।
জ্ঞানের আলোয় আলোকিত হোক সকলের হৃদয় , দূর হোক সকল অজ্ঞানতার অন্ধকার।
এই অনিত্য মৃত্যুময় জগৎ থেকে আমাকে শাশ্বত আনন্দের জগতে নিয়ে চলো।
হে স্বপ্রকাশ, আমার নিকট প্রকাশিত হও।
তোমার করুনার দীপ্তিতে আমার অন্তরাত্মা সত্যের আলোকে উদ্ভাসি হোক।
রুদ্র, তোমার যে প্রসন্ন মুখ তাহার দ্বারা আমাকে সর্বদা রক্ষা করো।
======================
"ॐअसतो मा सद्गमय ।
तमसो मा ज्योतिर्गमय ।
मृत्योर्मा अमृतं गमय ।
ॐ शांतिः शांतिः शांतिः ॥
उच्चारण इस प्रोकर ::;--
"ॐ असतो माँ सद-गमय |
तमसो माँ ज्योतिर्-गमय |
मृत्योर्-माँ अमृतं गमय |
ॐ शांतिः शांतिः शांतिः ||'
अर्थ: ---------
है प्रोभु! हमें असत्य से सत्य की ओर ले
चलो,
हमें अंधकार से प्रकाश की ओर ले चलो,
और हमें मृत्यु से अमरता की ओर ले चलो,
ओम शांति, शांति, शांति!
=========================
No comments:
Post a Comment