12>সর্দি কাশির জন্য লেবু আজোয়াইন গোলমরিচ হলুদ::----
★★★★সর্দি, কাশি এবং গলা ব্যথার উপশমে লেবু, আজোয়াইন (জয়ন), গোলমরিচ এবং হলুদ অত্যন্ত কার্যকর ঘরোয়া প্রতিকার। লেবুর ভিটামিন C রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আজোয়াইন শ্বাসকষ্ট কমায়, গোলমরিচের পাইপেরিন কফ পরিষ্কার করে, এবং হলুদ প্রদাহ-বিরোধী হিসেবে কাজ করে। এই উপাদানগুলো মিশিয়ে চা বা গরম পানিতে মিশিয়ে খেলে দ্রুত আরাম পাওয়া যায়।
★1>কার্যকর ঘরোয়া উপায়সমূহ:
লেবু-হলুদ চা: গরম পানিতে লেবুর রস, এক চিমটি হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং সামান্য মধু মিশিয়ে দিনে ২-৩ বার পান করুন ।
★2>আজোয়াইন ও গোলমরিচের জল: ১ চা চামচ আজোয়াইন এবং কয়েকটি গোলমরিচ পানিতে ফুটিয়ে ছেঁকে নিন। হালকা গরম অবস্থায় তাতে লেবুর রস মিশিয়ে পান করুন। এটি কফ জমাট বাঁধা কমায়।
★3>পোড়া লেবুর টোটকা: একটি লেবু অর্ধেক করে কেটে কাটাচামচ দিয়ে ভালোকরে পাঞ্চ করে-----
তার ওপর আজোয়াইন, কালো গোলমরিচ গুঁড়ো, বিট নুন এবং হলুদ একছুটকি চিনি ছড়িয়ে আবার কাটা চামচ দিয়ে ভালোকরে পাঞ্চ করতে হবে।
এবার লেবুর টুকরোগুলো হালকা আঁচে ২-৩ মিনিট গরম (Roast) করে । এই গরম লেবু চুষে খেলে গলা ব্যথা ও কাশি থেকে দ্রুত আরাম পাওয়া যায়।
সতর্কতা: এই প্রতিকারগুলি সাধারণ সর্দি-কাশির জন্য। যদি জ্বর বেশি থাকে বা শ্বাসকষ্ট বাড়ে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
======================
No comments:
Post a Comment